সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শান্তদের কাছে ধবলধোলাই নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম

সময়টা মোটেও ভালো যাচ্ছে না শান মাসুদ-বাবর আজমদের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যেখানে হারতে হয়েছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে। জিততে জিততে হেরে গেছে ভারতের কাছে। এবার বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ।—সব কিছু মিলিয়ে দলের এমন ভঙ্গুর অবস্থা দেখে বিব্রত পাকিস্তানের সাবেক অধিনায়ক ‘সুইং অব সুলতান’খ্যাত ওয়াসিম আকরাম। পাকিস্তানের হয়ে বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার শান মাসুদের দলের কঠোর সমালোচনা করেছেন।

এর আগে পাকিস্তান দলকে নিয়ে রমিজ রাজা থেকে শুরু করে বাসিত আলী সবাই সমালোচনা করেছেন। কেউ কেউ এই হারকে বলেছেন পাকিস্তান ক্রিকেটের ‘কালো দিন’।

বার্তা সংস্থা এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।

তিনি বলেন, ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটিই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com