রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মুজিব’ সিনেমায় অভিনয় করে পাওয়া শুভর প্লট বাতিল

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ। তাকে বরাদ্দ দেওয়া ১০ কাঠা আয়তনের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে।

শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে এ অভিনেতাকে সংরক্ষিত কোটায় পূর্বাচলে বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্লটগুলোর তালিকা করতে শুরু করেছি। রাজনৈতিক বিবেচনার দেওয়া প্লটগুলোর বরাদ্দ  বাতিল করা হবে।

গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পান অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। এর মধ্যে শুভকে ১০ কাঠা এবং প্রযোজককে একটি ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আরিফিন শুভ। এছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com