সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এস আলম ও তার জামাতা বেলালসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম (এস আলম) ও তার জামাতা বেলাল আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে মামলা করা হয়েছে।

গত বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লোকাল অফিসের গোডাউন গার্ড মো. সফিউল্লাহ (৫৮) বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা করেন।

এজাহারে বলা হয়, গত ১১ আগস্ট ইসলামী ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা করে টাকা লুটপাট করার পরিকল্পনা করে এস আলম ও বেলাম আহমেদ। তাদের নির্দেশে ১১-১২ জন এবং অজ্ঞাতনামা এক হাজার জন সশস্ত্র ক্যাডার ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয়ে আসে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপরে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় মো. সফিউল্লাহর বাম হাঁটুর ওপরে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা বলেন, সাইফুল ইসলাম (এস আলম) ও তার জামাতা বেলাল আহমেদ (৪৫) সহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেই সফিউল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইসলামী ব্যাংকের দিলকুশায় প্রধান কার্যালয় ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com