বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এবার ম্যাচে হামলার হুমকি, বাংলাদেশ সিরিজ নিয়ে বিপাকে বিসিসিআই

এবার সিরিজের দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিয়েছে রাজনৈতিক দলটি। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চেন্নাইয়ে এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরে। আর এই ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিসিসিআইয়ের সূত্র দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে এবিপি।

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। সংগঠনটির সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি।

এর আগে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছিল, গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। এ ছাড়াও ম্যাচটি বাতিল না হলে হামলার হুমকি দিয়ে রেখেছে এই রাজনৈতিক দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com