রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইমরান খানের দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) বেশ কিছু শীর্ষনেতাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর একদিন আগে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে দলটি। সেখান থেকে এক মাইল দূরে কিছু মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে পুলিশ এই গ্রেপ্তার অভিযান চালায়। বার্তা সংস্থা এ খবর দিয়ে বলছে, গ্রেপ্তার করা নেতাদের মধ্যে আছেন পিটিআইয়ের প্রেসিডেন্ট ব্যারিস্টার গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলটির প্রেসিডেন্টকে পুলিশ তার গাড়ি থেকে বের করে নিচ্ছে। তারপর তাকে একটি পুলিশ স্টেশনে হাজির করা হয়। এক বিবৃতিতে পিটিআই বলেছে, দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ঘেরাও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করেছে অনেককে। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা প্রকাশ করেনি তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com