বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে বাংলাদেশ কোনো সুযোগ পাবে না বলে ধারণা গাঙ্গুলির

ইতিহাসে প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার ভারতে যাবে টাইগাররা। সেখানে দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে শান্ত বাহিনী। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল ভারতে কোনো সুযোগ পাবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সোমবার (৯ সেপ্টেম্বর) কলকাতার এক অনুষ্ঠানে গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় ভারত ও বাংলাদেশের সিরিজ নিয়ে। সেখানে বিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেছেন, পাকিস্তানের সঙ্গে যা করে দেখিয়েছে বাংলাদেশ তা ভারতে এসে করতে পারবে না টাইগাররা।

গাঙ্গুলি বলেন, ‘মনে করি না বাংলাদেশ জিতবে, সিরিজ জিতবে ভারত। তবে ভারত অবশ্যই বাংলাদেশ থেকে ভালো ও কঠিন লড়াই আশা করবে। কারণ, তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আসছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com