সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিলিয়নেয়ার ক্লাবে এবার সেলেনা গোমেজ

আমেরিকান পপ গায়িকা, অভিনেত্রী এবং উদ্যোক্তা সেলেনা গোমেজের নাম এবার যুক্ত হল বিলিয়নেয়ারদের তালিকা। বিবিসি লিখেছে, ব্লুমবার্গের তথ্য অনুযায়ী ৩২ বছর বয়সী সেলেনার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার। শুক্রবার গায়িকাকে বিলিয়নেয়ার সূচকে যুক্ত করা হয়। গোমেজের সম্পদের সিংহভাগ এসেছে ‘রেয়ার বিউটি’ নামের প্রসাধনী কোম্পানির আয় থেকে, যা তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। খবর বিডিনিউজের।

এখন কোম্পানির শেয়ার মূল্য দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলারের বেশি। আর সম্পদই গোমেজকে স্বনির্ভর নারী ধনীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে সহযোগিতা করেছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রের সংগীত শিল্পী টেইলর সুইফটও বিলিয়নেয়ার হওয়ার গৌরব অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com