রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সংস্কারের জন্য ৬ টি কমিশন গঠনের সিদ্ধান্ত : প্রধান উপদেষ্টা

সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককেএই কমিশনগুলি পরিচালিনা করার দায়িত্ব দেয়া হয়েছে। পরে বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কারের কমিশন প্রধান হিসেবে সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কারের কমিশন প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, সংবিধান সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. শাহদীন মালিক, দুদক সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কারের কমিশন প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে।

এসব কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com