মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পোশাক খাতে অস্থিরতা নিরসনে মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও

পোশাক খাতে অস্থিরতা নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থনীতির ‘লাইফ লাইন’ হিসেবে পরিচিত গার্মেন্ট শিল্প রক্ষায় কঠোর অবস্থানে যাচ্ছে কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে আশুলিয়ার শিল্প এলাকার পরিস্থিতি শান্ত করতে সমন্বিত যৌথ বাহিনীর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রটও রাখা হবে। তারা সেনা, পুলিশ, র‍্যাবের সঙ্গেই থাকবেন। কেউ কারখানা ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে গ্রেপ্তার করে তাৎক্ষণিক সাজা দেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবারও আশুলিয়া ও গাজীপুরে দুই শতাধিক কারখানা বন্ধ ছিল।

গতরাতে শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, আশুলিয়ায় পোশাক খাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর আইনানুগ ব্যবস্থার পাশাপাশি বেশ কিছু সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মালিক-শ্রমিক কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে বৈঠক হয়েছে। এতে স্বাভাবিক গতিতে কাজ করার পরিবেশ তৈরি করতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া বহিরাগত কেউ বিশৃঙ্খলায় থাকলে তাদের চিহ্নিত করতে স্থানীয়দের সহায়তার আহ্বান জানান কারখানার মালিক ও প্রশাসন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com