মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংস্কারের পর নির্বাচন

ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। গত ৮ আগস্ট শপথগ্রহণের পর এ সরকারের কার্যক্রমের বয়স ১ মাস ৫ দিন পেরিয়েছে। এই সরকারের প্রতি জনসমর্থন যেমন রয়েছে, তেমনি জন প্রত্যাশাও অনেক বেশি। হাজার প্রাণের বিনিময়ে যে সফল বিপ্লব এসেছে তার মূল চেতনা হল বৈষ্যম্যের অবসান। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এই ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জিত হয়েছে। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে যাত্রা শুরু হয়েছে তাতে রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষের প্রধান চাওয়া। তবে নির্ভয়ে-নির্দ্বিধায় ভোট দিতে পারা এবং ভোটের সুফল ভোগ করার মতো একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ প্রশাসন, শক্তিশালী নির্বাচন কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা ইত্যাদির। তাই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত নির্বাচনের আগে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের অবশ্যই সংস্কার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com