মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গণঅভ্যুত্থানে ‘শহীদের’ তালিকা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি

ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই–বাছাই করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেই সঙ্গে মাঠপর্যায়ে সরেজমিনে গিয়ে শহীদদের তালিকা যাচাই–বাছাইয়ে আট সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা–১) উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সাম্প্রতিক ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে শহীদ ও আহতদের একটি খসড়া তালিকা ডেটাবেজ এমআইএস স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণয়ন করা হয়েছে। তবে তালিকাটি পূর্ণাঙ্গ করার জন্য সরেজমিনে মাঠ পর্যায়ে যাচাই করা বিশেষ প্রয়োজন। আট সদস্যের কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং জেলা সিভিল সার্জনকে সদস্য–সচিব করা হয়েছে। পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক সদস্য হিসেবে কমিটিতে থাকবেন। প্রতিটি জেলার শহীদ ও আহতদের তালিকা সরেজমিন যাচাই–বাছাই, কোনো তথ্য অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ থাকলে তা ঠিক করা, ভুল তথ্য পাওয়া গেলে তা বাতিল করার সুপারিশ করা, তালিকার বাইরে কোনো শহীদ এবং তার পক্ষে সঠিক তথ্য পাওয়া গেলে তা অন্তর্ভুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। খবর বিডিনিউজের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com