মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মেসি ভক্তদের জন্য সুখবর

দীর্ঘ দুই মাস পর আগামী রোববার মাঠে ফিরছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ইন্টার মিয়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো মেসির ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ইন্টার মিয়ামির জার্সিতে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে হোমম্যাচে খেলবেন মেসি।

মার্টিনো বলেন, ‘সে ভালো আছে। গত বৃহস্পতিবার অনুশীলন করেছে। রোববার খেলার জন্য সে চিন্তাভাবনা করছে। প্রশিক্ষণের পরে আমরা তার জন্য কৌশল নির্ধারণ করবো। তবে সে খেলার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আবারও বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে পেতে যাচ্ছি। তাই আমরা সবাই খুশি।’

ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ম্যাচটি বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টায় অনুষ্টিত হবে বলে জানা গেছে।

এর আগে গলার ব্যথার কারণে বুধবারের অনুশীলনে থাকতে পারেননি মেসি। এরপর বৃহম্পতিবার মেসি মাঠে ফেরেন এবং দলের সঙ্গে অনুশীলনও করেন। শুক্রবার সকালেও দারুণ অনুশীলন করেছেন মেসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com