মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৯০০ গোলের চূড়ায় ওঠা রোনালদোকে আল নাসরের সম্মাননা

অবিশ্বাস্যই অর্জনই বটে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো ৯০০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। এমন অর্জনের পর আল নাসরে প্রথম খেলতে নেমেছিলেন তিনি। প্রাণভোমরার অনন্য অর্জনকে স্মরণীয় করে রাখতে বিশেষ সম্মাননা দিয়েছে সৌদির এই ক্লাব। শুক্রবার আল আহলির বিপক্ষে ম্যাচের আগে ৯০০ লেখা বিশেষ জার্সি উপহার দেওয়া হয় তাকে। পর্তুগিজ ফরোয়ার্ডের নামের জায়গায় সেখানে লেখা ছিল ‘গোট’– গ্রেটেস্ট অব অল টাইম।

আন্তর্জাতিক বিরতির পর আল নাসরে এটাই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। এই বিরতির সময়ই ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে ৯০০ গোলের মাইলফলক পূরণ করেন তিনি। এখন তো গোল সংখ্যা ৯০১। যদিও সৌদি ক্লাবটির হয়ে সেই সংখ্যায় নতুন কিছু যোগ করতে পারেননি। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে ১-১ গোলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com