বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আট মাস পর ‘নীল টিপ’ দিয়ে ফিরছেন বুবলী

‘নীল টিপ’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই সিনেমা দিয়েই প্রায় আট মাস পর নতুন কোনো সিনেমায় সাইন করলেন তিনি। নারীপ্রধান গল্পের সিনেমাটি বানাবেন মেহেদি হাসান। আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শুটিং।

সিনেমার নির্মাতা মেহেদি বলেন ‘আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয়। নীল টিপ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে। আশা করি বুবলী তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দিবেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’

এই সিনেমায় বুবলীর বিপরীতে ছোট পর্দার কোনো অভিনেতাকে নিতে চান নির্মাতা। ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে বুবলীর বিপরীতে কে থাকছেন। সিনেমাটির প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com