রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বৈরুতে ইসরাইলি হামলায় জাতিসংঘের উদ্বেগ

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলার পর সব পক্ষকে “সর্বোচ্চ সংযম” অবলম্বনের আহ্বান জানিয়ে জাতিসংঘ।

শুক্রবার সংস্থাটি বলেছে, তারা এতে “খুবই উদ্বিগ্ন”।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, “আমরা অবশ্যই আজ বৈরুতে যে মারাত্মক হামলা দেখলাম তা-সহ ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে খুবই উদ্বিগ্ন… । আমরা সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “সবাইকে সর্বোচ্চ সংযম অবলম্বন করতে হবে।”

উল্লেখ্য, শুক্রবার লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com