রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মিয়ানমার থেকে ৯০০ কুকির প্রবেশ, কী হতে যাচ্ছে মণিপুরে?

ফের বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে ভারতের রাজ্য মণিপুরে। প্রতিবেশী মিয়ানমার থেকে ৯০০-এরও বেশি কুকি রাজ্যটিতে অনুপ্রবেশ করেছে। দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই রাজ্যে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

 

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, এরই মধ্যে এই তথ্য উচ্চমহলে পৌঁছে গেছে। এটি গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে।

গোয়েন্দা তথ্য অনুসারে, এই কুকিরা ড্রোন-ভিত্তিক বোমা, প্রজেক্টাইল, মিসাইল এবং জঙ্গলের ভেতর থেকে যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত।

মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন, যতক্ষণ না পর্যন্ত এটি ভুল প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস গোয়েন্দাদের এই রিপোর্ট ১০০ শতাংশ ঠিক এবং এই হুমকি প্রতিহত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com