রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অভিনেত্রীর প্রেমে পড়ে স্ত্রীকে ছাড়েন হিমেশ

সঙ্গীত পরিচালক, গায়ক, অভিনেতা হিমেশ রেশমিয়া। তিনি তার সঙ্গীত ক্যারিয়ারে অনেক সফল গান দর্শকদের উপহার দিয়েছেন। হিমেশের সঙ্গীতের স্টাইল মূলত পপ এবং ইলেকট্রনিক বিটের মিশ্রণে নির্মিত হয়। তার গানগুলো সাধারণত মেলোডিক এবং রোমান্টিক।

হিমেশ রেশমিয়া কর্মক্ষেত্রে যেমন সর্বগুণ সম্পন্ন। তেমনি তার ব্যক্তিগত জীবনেও রয়েছে নানা কেচ্ছা কাহিনি। স্ত্রীর বান্ধবীর সঙ্গে প্রেম করেন এবং তারপর তাকে বিয়ে করেন।

সম্প্রতি ভারতের একটি টিভিতে সাক্ষাতকার দেন এই গায়ক। তিনি জানান, যে সময় হিমেশ খুব বেশি পরিচিত ছিলেন না, সেই সময় কোমলকে বিয়ে করেন তিনি। ১৯৯৫ সালে বিয়ে করেন হিমেশ-কোমল কিন্তু হিমেশের জীবনে সোনিয়া আসার পরই ২০১৭ সালে কোমলের বিচ্ছেদ হয়।

প্রথম স্ত্রী কোমলের জন্যই হিমেশের জীবনে আসেন সোনিয়া। আসলে সোনিয়া ছিলেন কোমলের বন্ধু। হিমেশ ও সোনিয়ার পরিবারও একই ভবনে থাকত।

২০১৮ সালে হিমেশ রেশমিয়া সোনিয়াকে বিয়ে করেন। এটি সোনিয়ার প্রথম বিয়ে হলেও হিমেশের দ্বিতীয় বিয়ে। সোনিয়া সেই সময়ে অনেক টিভি শোতে কাজ করতেন এবং কোমলের সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি প্রায়ই হিমেশের বাড়িতে যেতেন।

কোমলই সোনিয়াকে হিমেশের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বউয়ের বন্ধুর সঙ্গেই প্রেম হয় হিমেশের৷ ২০০৬ থেকে তাদের প্রেম শুরু কিন্তু কোমল এ নিয়ে কখনই কোনও সন্দেহ করেননি। দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলেও তা কোমল জানতে পারতেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com