মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মারার পরের বলেই সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম। খানিকটা এগিয়ে এসে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন লোকেশ রাহুলের হাতে। তবে ১১ বলে ১৩ রান করে ফেরার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সিংহাসনে বসেন তিনি। টপকে যান তামিম ইকবালকে। তিন ফরম্যাট মিলিয়ে ৪৬৪ ম্যাচে ৫১৪ ইনিংস খেলে ১৫ হাজার ২০৫ রান করেছেন মুশফিক। তামিমকে ছাড়িয়ে যেতে কেবল ৩ রান প্রয়োজন ছিল তার। ৩১তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে চার মেরে শীর্ষে উঠে যান তিনি। চেন্নাই টেস্টে ধারাভাষ্য দেওয়া তামিম ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংস খেলে ১৫ হাজার ১৯২ রান করেছেন। ১৪ হাজার ৭০০* রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান। ১০ হাজার ৬৯৪ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ চার ও ৭ হাজার ১৮৩ রান তুলে পাঁচে লিটন দাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com