রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাড়ছেই, যুদ্ধবিরতির আহ্বান

লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে, যেখানে সর্বশেষ হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। এই ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এবং অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলো। ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই কূটনৈতিক আহ্বান এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১১টি শক্তিশালী জোট কূটনৈতিক মীমাংসার লক্ষ্যে আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার জন্য এই উদ্যোগ নিতে চাইছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ইসরায়েলি হামলায় লেবাননে ৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৩৮ জন দক্ষিণ লেবাননে, ১২ জন পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায়, এবং বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, বুধবারের হামলায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েল লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দেশটির উত্তরাঞ্চলে চলমান সামরিক মহড়া পরিদর্শন করেছেন। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, গাজা থেকে লেবানন সীমান্তে স্থানান্তরিত সাঁজোয়া বাহিনী এবং প্যারাট্রুপারদের সঙ্গে দেখা করেছেন।

গ্যালান্ট বলেন, “ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সুরক্ষার জন্য আমরা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com