রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ছাত্র-জনতার আন্দোলন: উত্তরায় নিহত ২৮ জন, আহত ১৯৭

শনিবার (৫ অক্টোবর) সকালে উত্তরা-১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেছে ‘চব্বিশের উত্তরা’ নামের একটি সংগঠন।

 

শহীদদের যথাযথ মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ যাবতীয় সহযোগিতা নিশ্চিতে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় তালিকাটি তুলে দেয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মুগ্ধের বড় ভাই মীর মানবুবুর রহমান স্নিগ্ধের হাতে।
 
 
সম্মেলনে চব্বিশের উত্তরা সংগঠনের সদস্য মনীষা মাফরুহা বলেন, ‘বুলেটে হতাহতের সংখ্যা ১০৯ জন, ছোররা বুলেটে ১০২ জন এবং অন্যান্য ৩০ জন। নিহতদের মধ্যে ছাত্র রয়েছেন ১৯ জন। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯৪ জন। ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১০ জন ও ক্লিনিকে আটজন।’
 
তিনি আরও বলেন, ‘১৮ জুলাই ও ৫ আগস্ট সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর চিকিৎসা দরকার ৩৪ জনের। চোখের চিকিৎসা দরকার ১৩ জনের।’
 
এদিকে, উত্তরায় চাত্র-জনতার আন্দোলনে নিহত আবদুল্লাহ বিন জাহিদের মা ও শহীদ রানা তালুকদারের মা ছেলে হারানোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com