শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় সমর্থন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা। গত মঙ্গলবার ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরাইলে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। নর্থ ক্যারোলাইনাতে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছিলেন তিনি। এর আগে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা হবে কিনা। সে প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তারা তাকে (বাইডেন) জিজ্ঞাসা করেছিল ইরান সম্পর্কে আপনার ভাবনা কি, আপনি কি ইরানে হামলা করতে যাচ্ছেন? জবাবে তিনি (বাইডেন) বলেছিলেন, যতক্ষণ তারা পারমাণবিক স্থাপনায় হামলা না করে। বাইডেন জবাব দিয়েছিলেন- না। আমরা হামলা করবো না। বুধবার তার কাছে প্রশ্ন করা হয়েছিল- তারা কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করাকে সমর্থন করেন। জবাবে সরাসরি তিনি বলেন- ‘দ্য অ্যানসার ইজ নো’। ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি ভুল বলেছেন। এটার অর্থ কি এই নয় যে আপনি হামলা করতে যাচ্ছেন না? আমি বলতে চাই- এটা আমাদের জন্য পারমাণবিক অস্ত্রের দিক থেকে সবচেয়ে বড় ঝুঁকি।  তারা যখন তাকে (বাইডেন) প্রশ্ন করলো তখন উত্তর হওয়া উচিত ছিল প্রথমেই পারমাণবিক স্থাপনায় হামলা করো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com