শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কয়েক ঘণ্টায় ৬০০ জনকে হত্যা, তিনদিন ধরে লাশ সংগ্রহ

খবরে বলা হয়েছে, গত ২৪ আগস্ট বারসালোঘোর বাসিন্দাদের গুলি করে হত্যা করা হয়। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংস্থা জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমের (জেএনআইএম) সদস্যরা বাইকে করে ওই এলাকায় প্রবেশ করে এবং বাসিন্দাদের গুলি করে হত্যা করে।

জাতিসংঘের পক্ষ থেকে প্রথমে নিহতের সংখ্যা আনুমানিক ২০০ জন জানানো হয়। পরে জেএনআইএম জানায়, তারা অন্তত ৩০০ জন ‘যোদ্ধাকে’ হত্যা করেছে। ফরাসি সরকারের নিরাপত্তা প্রতিবেদনে বরাত দিয়ে সিএনএন বলছে, ওই হামলায় অন্তত ৬০০ জন নিহত হয়েছে।

জঙ্গিদের থেকে নিরাপদে থাকতে বারসালোঘোয় পরিখা খননের নির্দেশ দিয়েছিল বুরকিনা ফাসোর সেনাবাহিনী। ঘটনার দিন পরিখা খনন করছিলেন এমন এক ব্যক্তি সিএনএন’কে জানান, তিনি ওই শহর থেকে চার কিলোমিটার দূরে ছিলেন। সকাল আনুমানিক ১১টার দিকে প্রথম গুলির শব্দ শুনতে পান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com