রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসরায়েলের লক্ষ্য এবার সাফেয়িদ্দিন, লেবাননে রাতভর হামলায় নিহত ৩৭

হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার এই ইহুদি রাষ্ট্রটি এবার লক্ষ্য করেছে হাসান নাসরাল্লাহ পরবর্তী হিজবুল্লাহর সম্ভাব্য নেতা হাশেত সাফেয়িদ্দিন। এমন লক্ষ্যে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত লেবাননজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। খবর বিডিনিউজের।

ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে বলেন, হিজবুল্লাহর প্রয়াত প্রধান সাঈদ হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়।

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরিদের একজন হলেন সাফিয়েদ্দিন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছে। এর মধ্যে বৈরুতে নয়জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। জানা যায়, শহরের কেন্দ্রস্থলে রাতভর একাধিক হামলা চালানো হয়েছিল। এদিকে বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরের তুলকারেম এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা জাহি ইয়াসির আবদ আল–রাজেক আউফি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী–আইডিএফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com