সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জমকালো অনুষ্ঠানে শেষ হলো বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

জমকালো এবং উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো ১১ তম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। গতকাল সোমবার ঢাকার এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুখ আহমেদ। অনুষ্ঠানে বিসিবি পরিচালক মাহবুব আনাম, আকরাম খান, মনজুর আলম মঞ্জু, ইফতেখার আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দারুণ পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্লেয়ার্স ড্রাফট। আনুষ্ঠানিক উদ্বোধনের পর লটারির মাধ্যমে ফ্রাঞ্জাইজি গুলো তাদের পছন্দের ক্রিকেটারকে দলভুক্ত করে। আগে থেকেই ক্রিকেটারের ক্যাটাগরী ভাগ করা ছিল। ফলে রাউন্ড ভিত্তিক লটারীতে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটার নির্বাচিত করে। ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় নেওয়া ছাড়াও পুরনো ক্রিকেটার ধরে রাখা, ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে আবদ্ধ করা সহ সব মিলিয়ে দল সাজিয়েছে বিপিএলের ৭টি ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটের আগেই সাকিব, মুশফিক, তামিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজরা দল পেয়ে গিয়েছিলেন। ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, হাসান মাহমুদদের মতো ক্রিকেটাররা।

ড্রাফট শেষে তাই পর্যালোচনা করা হলো কেমন হলো দলগুলো। দেশি–বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে গেলেন সেটাই দেখে নেওয়া যাক ।

ঢাকা ক্যাপিটালস ঃ এই দলটিতে সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন : তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান এবং স্টিফেন এসকেনজাই। তারা ড্রাফট থেকে নিয়েছেন লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপুকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com