বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সাকিব-মঈন আলিদের নিয়ে ব্যালেন্স দল চট্টগ্রাম কিংস

প্রায় দশ বছর পর বিপিএলে ফিরেছে চট্টগ্রাম দলের পুরানো মলিক। আর দশ বছর পর এসে বেশ ভালো দলও গড়েছে তারা। গতকাল বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বসার আগে দলের জন্য পরামর্শ দিয়েছিলেন সাকিব। আর ড্রাফট শেষে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করতে পেরেছেন বলেও জানিয়েছেন দলটির মালিক সামির কাদের চৌধুরী। তিনি বলেন, সাকিব দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছে। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর ধরে অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশাকরি সবার আশা পূরণ করতে পারব। এই দলটির সবচাইতে বড় তারকার নাম সাকিব আল হাসান। তিনি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে এখন কাটছে তার সময়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নিতে চান বলে জানিয়েছেন তিনি। কিন্তু সাকিব দেশে ফিরতে পারবেন কি না এ নিশ্চয়তা এখনও মেলেনি। তবে গত শুক্রবার সরকারের ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন সাকিব দেশে আসতে কোন বাধা নেই। এরই মধ্যে আসন্ন বিপিএলের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম কিংস। গত আসরে সাকিব খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। কিভাবে ঠিকানা বদল হলো সাকিবের? এই প্রশ্ন ছিল চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর কাছে। সামির কাদের চৌধুরী বলেন সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের সঙ্গেও আলাপ করেছি সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কি না। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি তার খেলা নিয়ে সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com