রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাবরের বাদ পড়ার সমালোচনা করে নিজেই বাদ পড়ার শঙ্কায় ফখর

বাবর আজমকে দল থেকে বাদ দেয়ায় ক্রিকেট বোর্ডের (পিসিবি) সামলোচনা করেছেন ফখর জামান। এ জন্য মাসুল দিতে হতে পারে এ টপঅর্ডার ব্যাটারকে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান দলে জায়গা না-ও পেতে পারেন ফখর। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে এ তথ্য।
ফখর দল থেকে বাদ পড়তে পারেন দুটি কারণে। হাঁটুর চোটের সঙ্গে তাঁর প্রতিবাদী চরিত্র বাদ পড়ার ক্ষেত্রে নিয়ামক হতে পারে। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সম্প্রতি ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি ফখর। তাকে ৮ মিনিটে ২ কিলোমিটার দৌড়াতে বলা হয়েছিল, যা তিনি করতে পারেননি।

যদিও এই চোট নিয়ে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলছেন। নির্বাচক আকিব জাভেদ তাকে দলে নেওয়ার ক্ষেত্রে ফিটনেস ইস্যুকে কিছুটা শিথিল করেছেন। তবে সম্প্রতি বাবর আজম ইস্যুতে তার মন্তব্যে শীর্ষ বেশ কয়েকজন বোর্ড কর্মকর্তা অখুশি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দলে বাবরকে রাখা হয়নি। তাকে বাদ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বোর্ডের সমালোচনা করেছিলেন ফখর। বাবরকে বাদ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ফখর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতিবাদ’ জানিয়ে লিখেছিলেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com