সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের অর্থনীতিবিদ বিবেক দেবরয়ের মৃত্যু, মোদির শোক

ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক ও অনুবাদক বিবেক দেবরয় মারা গেছেন। শুক্রবার (১ নভেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির শাসনামলে ভারত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিবেক দেবরয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড. দেবরয় এর আগে পুনের গোখলে ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের (জিআইপিই) চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com