রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩৩, ড্রোন ভূপাতিতের দাবি হিজবুল্লাহর

পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হওয়ার একদিন পর শনিবার এই হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নীচে নিখোঁজদের সন্ধান করছে।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে ইসরাইল।

 

বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

 

হামলার বিষয়ে মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্বদিকে যেখানে হিজবুল্লাহর প্রভাব রয়েছে সেই বালবেক-হেরমেল অঞ্চলকে লক্ষ্য করে ইসরাইলি হামলায় কানাইসেহ এলাকায় ১১ জনসহ মোট ২০ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে।

 

দক্ষিণে যেখানে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি রয়েছে সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে এই গোষ্ঠী এবং তাদের শিয়া মিত্র আমালের সাথে জড়িত সাত উদ্ধারকারী রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com