শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। শীত বাড়ায় জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং চীনের প্রণোদনা প্যাকেজের কারণে বিনিয়োগকারীদর মাঝে আস্থা ফিরেছে। আর বিনিয়োগকারীদের বাড়তি মনোযোগ পাওয়ায় ২০২৫ সাল জুড়েই সব ধরনের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকবে। এতে দেশটির প্রবৃদ্ধির পালে হাওয়া লাগবে, এই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৬ জানুয়ারি) তেলের দাম বেড়েছে।

 

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, আজ সোমবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ৬৬ ব্যারেল উঠেছে।

 

 

এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টরমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৪ দশমিক ১৮ ডলারে উঠেছে। ফলে গত ১১ অক্টোবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ।

 

 

এদিকে অর্থনীতি চাঙা করতে বিভিন্ন প্রণোদনা দিয়েই যাচ্ছে চীন। গত শুক্রবার দেশটির সরকার ২০২৫ সালে দীর্ঘমেয়াদি বন্ডের মাধ্যমে বাজারে আরো অর্থ সরবরাহের পরিকল্পনা ঘোষণা করে।

 

ব্যবসা-বাণিজ্যে গতি আনতেই তাদের এই উদ্যোগ। এ ছাড়া চীনের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছে, প্রয়োজন হলে ব্যাংকের নগদ জমা সংরক্ষণের হার ও সুদহার কমানো হবে। অর্থাৎ ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণে তারল্য ধরে রাখার লক্ষ্যেই এ কথা বলেছে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com