শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বায়ুদূষণে বিশ্ব চ্যাম্পিয়ন ঢাকা, রানার্সআপ দিল্লি

 

প্রচ্ছদ আন্তর্জাতিক

বায়ুদূষণে বিশ্ব চ্যাম্পিয়ন ঢাকা, রানার্সআপ দিল্লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৬ জানুয়ারি ২০২৫

 

A- A A+

 

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। বর্ষাকালে ঢাকার বাতাস কিছুটা উন্নত হলেও শীতকালে তা ভয়ংকর হয়ে ওঠে। চলতি শীত মৌসুমেও এর বিপরিত নয়। এবছর শীতের শুরুতেও টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে শহরটির বাতাসে দূষণ ভয়াবহ অবস্থায় রয়েছে।

 

সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।

 

 

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ২২০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ২১১ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর আর পঞ্চম অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর ২০৮।

 

সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মাঝারি’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com