বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

তিব্বতে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। আর এই ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

 

 

এর আগে মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং ভারতের সিকিম থেকে ১৯০ দশমিক ৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে।

 

ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এছাড়া এই ভূমিকম্পের পর সিরিজ আফটারশক হয়েছে বলে ইউএসজিএসের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। চীনের রাষ্ট্রীয় মিডিয়া সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com