শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

লস অ্যাঞ্জেলেসে দাবানল, সরানো হলো ৩০ হাজার বাসিন্দাকে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের এক অভিজাত এলাকায় দ্রুত বাড়তে থাকা একটি দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ট্র্যাফিক জ্যাম তৈরি হয়েছে। এলাকাটির ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দাবানলের কারণে সৃষ্টি হওয়া বিশাল ধোঁয়ার কুণ্ডুলি মেট্রোপলিটন শহরটির অধিকাংশ এলাকা ছেয়ে ফেলেছে। খবর বিডিনিউজের।

 

কর্মকর্তারা জানান, উপকূলীয় সান্তা মোনিকা ও মালিবু এলাকার মাঝে অবস্থিত প্যাসিফিক প্যারাডাইস এলাকার অন্তত ২৯২১ একর পুড়ে গেছে। টানা শুষ্ক আবহাওয়ার মধ্যে জোরালো বাতাস বইতে শুরু করার পরই দাবানলের সতর্কতা জারি করেছিলে কর্তৃপক্ষ। এরপর দাবানল শুরু হওয়ার পর রাতে বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আগুন আরও ছড়িয়ে পড়ে। আগুন আরও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে এমন সম্ভাবনার মুখে সান্তা মোনিকার কর্তৃপক্ষ এলাকাটির উত্তর প্রান্ত থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টোপাঙ্গা ক্যানিয়ন থেকে পালিয়ে আসার সময় বহু বাড়ি জ্বলতে দেখেছেন তারা, তাপ এত বেশি ছিল যে তাদের গাড়ি প্রায় পুড়ে যাচ্ছিল। আগুন সেখান থেকে ছড়িয়ে প্রশান্ত মহাসাগরের তীর পর্যন্ত চলে গেছে। লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীর প্রধান ক্রিস্টিন ক্রাউলি এক সংবাদ সম্মেলনে বলেন, এখনও পর্যন্ত কেউ আহত হয়নি, এতে আশ্বস্তবোধ করছি আমরা। তিনি জানান, আরও ১০ হাজার বাড়ির ২৫ হাজারেরও বেশি বাসিন্দা হুমকির মুখে আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com