শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কানাডা যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার সুযোগ আদৌ নে ট্রুডোর পাল্টা জবাব

 

 

 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানো এবং এ লক্ষ্য অর্জনে অর্থনৈতিক বল প্রয়োগ করতে পারেন বলে যে ইঙ্গিত দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাল্টা জবাব দিয়ে মঙ্গলবার এক্সে এক পোস্টে তিনি বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার সুযোগ আদৌ নেই। খবর বিডিনিউজের।

 

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কের বিষয়টি তুলে ধরে ট্রুডো বলেছেন, দুই দেশ একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হওয়ার সুবাদে উভয় দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এবং কর্মীরা উপকৃত হচ্ছে।

 

সোমবার আইনপ্রণেতাদের চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে নতুন করে কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য করার প্রস্তাব দেন। ট্রাম্প লেখেন, কানাডার অনেক মানুষই তাদের দেশের যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়াকে স্বাগত জানাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com