মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চাকুরি হারাচ্ছেন বাইডেন প্রশাসনের হাজারও কর্মী

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের হাজারো কর্মকর্তা চাকরি হারাবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর থেকেই মার্কিন নীতিতে উলট পালট শুরু করেছেন তিনি।

 

এরই মধ্যে দেড়শ’র বেশি নির্বাহী আদেশে সই করেছেন রিপাবলিকান ওই নেতা।

 

 

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রত্যাবর্তনে বিশ্বজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক বাঁক পরিবর্তন দেখতে পাবে পৃথিবীবাসী।

 

 

বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়ে বলছে, নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে আমাদের প্রথম দিনের কাজ এখনো শেষ হয়নি।

 

তিনি জানান, হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের আমলে নিয়োগ পাওয়া এক হাজারের বেশি কর্মী আছেন যারা আমেরিকাকে আবারও মহান দেশে পরিণত করার লক্ষ্যের সঙ্গে একাত্ম নন। আমার প্রেসিডেন্সিয়াল কার্যালয়ের কর্মকর্তারা এসব কর্মীকে চিহ্নিত করার ও সরিয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com