শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ধ্বংসস্তূপের নিচে স্বজনদের মৃতদেহ খুঁজছেন গাজাবাসী

১৫ মাসব্যাপী এই সংঘাত গাজা উপত্যকাকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে। এতে উত্তাল ছিল মধ্যপ্রাচ্য, যা রোববার এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শান্ত হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের কাছে আটক তিনজন বন্দিকে মুক্তি দেয়া হয়। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পায় ৯০ জন ফিলিস্তিনি।

 

এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ বা মরদেহ খুঁজছে গাজাবাসী। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে হাজার হাজার বাসিন্দা। খবর রয়টার্স।

 

 

ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমরা ১০ হাজার শহীদের সন্ধান করছি, যাদের মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। অন্তত ২ হাজার ৮৪০ জনের মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে। তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

 

 

বাস্তুচ্যুত গাজাবাসী মোহাম্মদ গোমা যুদ্ধে তার ভাই ও ভাতিজাকে হারিয়েছেন। তিনি বলেন, এটি খুব বড় একটা ধাক্কা ছিল। যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে তার হিসাব নেই। তাদের ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি ভূমিকম্প বা বন্যার মতো নয়। যা হয়েছে তা হল এক ধরনের গণবিনাশের যুদ্ধ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com