বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
প্রচ্ছদ শিক্ষা
দেশের শিক্ষাব্যবস্থা খুবই নাজুক: শিক্ষা উপদেষ্টা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৮:৪৮, ২২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:৫৩, ২২ জানুয়ারি ২০২৫
A- A A+
দেশের শিক্ষাখাত ও শিক্ষাব্যবস্থার অবস্থা খুবই নাজুক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, দেশের শিক্ষাখাত ও শিক্ষাব্যবস্থার অবস্থা খুবই নাজুক। স্বল্পসময়ে এ খাতের তেমন সংস্কার করা সম্ভব নয়। আর তিনমাস কাজ করে কিছুই করা সম্ভব নয়। এজন্য সংস্কার কমিশন করেও খুব একটা লাভ নেই। এটা আমার মতামত। আমি এটা বলেছিও।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থা একটা দেশে নষ্ট হতে অনেক সময় লাগে। এটা একটা সাইকেল (চক্রাকার)। প্রাইমারি স্কুল খারাপ হলে, মাধ্যমিকেও খারাপ হবে। তারা গ্র্যাজুয়েশন শেষ করে তারাই তো আবার শিক্ষক হবে, পড়াবে। এভাবে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ে।