শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডিজেল-কেরোসিনের দাম লিটারে বাড়ল ১ টাকা

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে এক টাকা। গতকাল শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। খবর বাংলানিউজের।

 

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকায় পুননির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম ০১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। তখন ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা, কেরোসিন ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়। তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com