সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জার্মানি-ফ্রান্স-ব্রিটেনের

জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছেন।

 

শুক্রবার গভীর রাতে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় ।

ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন আক্রমণ জোরদার করার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

 

 

ইসরাইল মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে নতুন করে আক্রমণ শুরু করে। যা ১৯ জানুয়ারির যুদ্ধবিরতির পর থেকে বিদ্যমান শান্তিকে ভেঙে দিয়েছে।

 

এক যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেছেন, ‘গাজায় ইসরাইলি হামলা পুনরায় শুরু হওয়া গাজার জনগণের জন্য এক নাটকীয় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বেসামরিক হতাহতের ঘটনায় আমরা মর্মাহত এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

 

শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামাস যদি অবশিষ্ট ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেয় তবে গাজা উপত্যকার বর্ধিতাংশ তাদের দখলে নেয়ার হুমকি দেওয়ার পর এই যৌথ আবেদন জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com