রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

একাত্তরের কালরাত স্মরণে কাল এক মিনিট ‘ব্ল্যাকআউট’

একাত্তরে বাঙালি জাতির ওপর পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের বিভীষিকার ভয়াল রাতটিকে আলো নিভিয়ে স্মরণ করবে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এক মিনিট পুরো দেশ অন্ধকারে থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

 

গতকাল রোববারের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণহত্যা দিবস স্মরণে ওইদিন সারাদেশে রাত ১০:৩০ মিনিট থেকে ১০:৩১ মিনিট, ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট করা হবে। এ কর্মসূচির আওতামুক্ত থাকবে কেবল কেপিআই ও জরুরি স্থাপনা। খবর বিডিনিউজের।

 

তবে গুরুত্বপূর্ণ সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই রাতে আলোকসজ্জা করা যাবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com