মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

উৎপল কুমার দে’র বদলির প্রজ্ঞাপন ভুয়া: গণপূর্ত মন্ত্রণালয়

 

প্রচ্ছদ জাতীয়

উৎপল কুমার দে’র বদলির প্রজ্ঞাপন ভুয়া: গণপূর্ত মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২০ অক্টোবর ২০২৫

 

A- A A+

 

Ekushey Television Ltd.

 

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (বর্তমানে সাময়িক বরখাস্ত) সংক্রান্ত একটি ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্প্রতি প্রকাশিত হয়েছে।

 

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়।

 

প্রজ্ঞাপনের উপর ১৪ অক্টোবর এবং ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া, মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের স্বাক্ষর জাল করা হয়েছে। বাস্তবে তিনি প্রশাসন অনুবিভাগ-২ এ কর্মরত আছেন এবং এই ধরনের পদায়নের কোনো অনুমোদন দেননি।

 

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে, এই প্রজ্ঞাপন প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং সরকার বা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পদায়নের প্রজ্ঞাপন জারি হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com