শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জিম্বাবুয়ের মাটিতে ব্যর্থতার ব্যাখ্যা দিলেন ব্যাটিং কোচ আশরাফুল

জিম্বাবুয়ে সফর শেষে আজ বুধবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারের সফরটা মোটেও ভালো যায়নি টাইগারদের। টেস্ট ও ওয়ানডে সিরিজে নাস্তানুবাদ হয়েছে বাংলাদেশ। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছিল তারা। জিম্বাবুয়েতেই বারবার এভাবে হোঁচট খায় কেনো বাংলাদেশ! ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দিলেন ব্যাখ্যা।

আজ দেশে ফেরার পর বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন আশরাফুল। জিম্বাবুয়ের মাটিতে ব্যর্থতার প্রশ্নে তিনি বলেন, আমি মনে করি, জিম্বাবুয়ের আবহাওয়া ও উইকেটের কন্ডিশন সবসময়ই আমাদের জন্য কিছুটা ভিন্ন হয়। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে আন্তর্জাতিক সিরিজের আগে আগের মতো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকে না। আগে একটি তিন দিনের ম্যাচ কিংবা একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক সহজ হতো। এখন সেই সুযোগ নেই। দল গিয়ে সরাসরি মূল ম্যাচ খেলতে নামে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com