রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি আয় ম্যান সিটি’র

বিশ্বকাপের ক্লাব বেনিফিটস প্রোগ্রামের (সিবিপি) অধীন ফিফা’র কাছ থেকে আবারও সবচেয়ে বেশি আর্থিক অনুদান পেতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রের ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ নিয়ে টানা তিন আসরে ফিফা’র এই তহবিল থেকে সবচেয়ে বেশি টাকা আয় করতে যাচ্ছে সিটি।

এবার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর জন্য রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে বরাদ্দ ছিল ২০ কোটি ৯০ লাখ ডলার। এবার সিবিপি তহবিলের পরিমাণ ৭০ শতাংশ বাড়িয়ে ৩৫ কোটি ৫০ লাখ ডলার করা হয়েছে। বরাদ্দকৃত এই ৩৫ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে ২৫ কোটি ডলার বণ্টন করা হবে মূল পর্বে অংশ নেওয়া ৪৮টি দেশের খেলোয়াড়দের ক্লাবগুলোর মধ্যে। এবারই প্রথম বাছাইপর্বের জন্যও আলাদা ১০ কোটি ডলার রেখেছে ফিফা। বাকি ৫০ লাখ ডলার রাখা হয়েছে প্রশাসনিক ব্যয় ও ফুটবলের সার্বিক উন্নয়নের তহবিলে।

মে মাসের ২৫ তারিখ থেকে জাতীয় দলগুলোর বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরবর্তী দিন পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়ের জন্য ক্লাবগুলো প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ডলার করে পাবে। দ্য অ্যাথলেটিকের হিসাব অনুযায়ী, মূল পর্বের আয় থেকেই ম্যানচেস্টার সিটি আনুমানিক ৪৪ লাখ ডলার পাচ্ছে। ম্যানচেস্টার সিটির ছয়জন ফুটবলার টুর্নামেন্টের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠে ছিলেন। মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের হয়ে খেলেন রায়ান শেরকি, মার্ক  গেহি, নিকো ও’রাইলি, জন স্টোনস ও জেমস ট্রাফোর্ড। আর রোববারের ফাইনালে স্পেনের ১-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন রদ্রি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com