রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’

বরেণ্য কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলমের জীবন, সংগীতচর্চা ও শিল্পীসত্তাকে উপজীব্য করে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে তুলে ধরা হয়েছে তাঁর দীর্ঘ সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিজীবনের অজানা কিছু গল্প। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্রে খুরশীদ আলমের সংগীতজীবনের বিভিন্ন দিকের পাশাপাশি তাঁর স্মৃতিচারণ, শিল্পীজীবনের নানা অভিজ্ঞতা এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদান তুলে ধরা হয়েছে। একজন শিল্পী হিসেবে তাঁর পথচলা, দর্শন এবং সংগীতের প্রতি আজীবন নিবেদনও উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে। নির্মাতার প্রত্যাশা, দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য ‘হৃদয়ে কী সুর বাজে’ হবে খুরশীদ আলমকে নতুনভাবে জানার এবং তাঁর বর্ণাঢ্য জীবন ও সংগীতযাত্রার নানা অজানা অধ্যায় আবিষ্কারের একটি বিশেষ আয়োজন। আগামী ১ আগস্ট খুরশীদ আলম ৮১ বছরে পদার্পণ করবেন। তাঁর জন্মদিন উপলক্ষে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রামাণ্যচিত্রটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com