বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
দলীয় রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সে হিসেবে নৈতিক স্খলনজনিত কারণে জামায়াত থেকে সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলাম তার এমপি পদ হারাতে যাচ্ছেন।
জাতীয় সংসদ নির্বাচনের পর কোনো দলের সংসদ সদস্যকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না এবং ওই আসন শূন্য ঘোষণা করা হবে কি না- এমন আইনি প্রশ্নের জবাবে তিনি এই মতামত ব্যক্ত করেন।