শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হুতিদের হুমকির মুখে ফিরে গেল দুটি সৌদি তেলবাহী ট্যাংকার

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের হুমকির মুখে এশিয়াগামী দুটি সৌদি তেলবাহী ট্যাংকার লোহিত সাগরের পথ থেকে ফিরে গেছে। এতে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাত হরমুজ প্রণালির পর আরেকটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পরিস্থিতি তৈরি করেছে। হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বারের উপকূলও নিয়ন্ত্রণ করছে। সোমবার তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। এতে পশ্চিম এশিয়ার যুদ্ধে এটি একটি সম্ভাব্য নতুন লড়াইয়ের ক্ষেত্র উন্মোচিত হচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। খবর বিডিনিউজের।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা শুরু করলে পশ্চিম এশিয়াজুড়ে যুদ্ধ শুরু হয়। রয়টার্স জানিয়েছে, জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোর প্রতি দেওয়া এক চিঠিতে হুতিরা সৌদি তেল বহনকারী বা খালাসকারী যেকোনো জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে। তাদের হুমকির মুখে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল–মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে এশিয়ায় সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিশ্বজুড়ে তেল সরবরাহ ৭ শতাংশ কমে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com