সুরক্ষার কারণ দেখিয়ে মেট্রো কর্তৃপক্ষ টানা দ্বিতীয় দিনের জন্য সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনটি বন্ধ রেখেছিল। বুধবার সন্ধ্যায় স্টেশনটি পুনরায় চালু করা হয়। কিন্তু কেন মেট্রো বন্ধ? প্রতিযোগিতামূলক পরীক্ষার অব্যবস্থার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীতে যুব আন্দোলন ও বিক্ষোভ চলায় এই পদক্ষেপ নেওয়া হয়।