মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন রোনালদো

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের হয়ে ইতিহাস গড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ এই মহাতারকা। এমন খবর প্রকাশ করেছে গোলডটকম। প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক উপস্থিতি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এবার সেই আলোচনা বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com