বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
বিশ্বকাপ ফাইনালের আগে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার পরিবারের চার সদস্যের জন্য নিজের খরচে ম্যাচের টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আড়ালে ঘটে যাওয়া এই ঘটনা সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ফুটবলের এই মহাতারকা।
গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়, আর্জেন্টাইন সাংবাদিকদের তথ্য অনুযায়ী, কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার পরিবারের চার সদস্যকে নিউ জার্সির স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ করে দেন মেসি। ম্যাচের টিকিটের পুরো খরচই বহন করেন তিনি। ঘটনার সূত্রপাত রাউন্ড অব ৩২-এর সেই আলোচিত ম্যাচে। আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। একের পর এক অবিশ্বাস্য সেভে তিনি মেসিদের কঠিন পরীক্ষায় ফেলেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতলেও ভোজিনহার পারফরম্যান্স মুগ্ধ করে ফুটবল বিশ্বকে।