বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ব্রাজিলিয়ানকে দলে নিয়ে তদন্তের মুখে মেসির ক্লাব ইন্টার মায়ামি ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট তানজিদের মেসিই বিশ্বকাপের সেরা খেলোয়াড় কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবারের জন্য মেসির মহত্ত্ব দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন রোনালদো বিকেলের মধ্যে সব মেট্রো স্টেশন খুলতে হবে: CJP আন্দোলন নিয়ে কড়া নির্দেশ প্রধান বিচারপতির NEET Paper Leak Protest : ‘এরা পড়ুয়াদের…’! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি মালিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের : ওয়াশিংটন পোস্ট হুতিদের হুমকির মুখে ফিরে গেল দুটি সৌদি তেলবাহী ট্যাংকার ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩ হাজার ৭৫০ কোটি ডলার

ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট তানজিদের

জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের পথে চমৎকার ব্যাটিংয়ে ভূমিকা রেখে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিদ হাসান। টানা দুই ফিফটিতে টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের ওপেনার। অগ্রগতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার ঘোষণা করেছে আইসিসি। টি–টোয়েন্টি বোলারদের মধ্যে এগিয়েছে রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারা বাংলাদেশের টি–টোয়েন্টি সিরিজের শুরুটাও হয় হার দিয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২–১ ব্যবধানে জেতে তারা। যার পেছনে বড় অবদান ছিল তানজিদের। গত শুক্রবার দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৫৮ রানের ইনিংস খেলেন তানজিদ। ম্যাচটি ৩৪ রানে জেতে বাংলাদেশ। এরপর রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে রান তাড়ায় ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ উইকেটে জয়ে ম্যাচের সেরা হন বাঁহাতি ব্যাটসম্যান। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তারই হাতে। এই পারফরম্যান্সে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন তানজিদ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখন তিনিই সবার উপরে। তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ১৭তম, ২০২৫ সালের অক্টোবরে উঠেছিলেন তিনি। তবে রেটিং পয়েন্টে নিজেকে ছাড়িয়ে গেছেন তানজিদ। তার রেটিং এখন ৬৪৯। আগের সেরা ছিল ৬৩৬। আর দ্বিতীয় ম্যাচে ৫৫ রান করে সাইফের উন্নতি ৯ ধাপ, অবস্থান ২৭তম। টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের আর কারো অগ্রগতি হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com