মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ‘বেদনাদায়ক আঘাত’ ভোগ করার পর মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তার নামে দেওয়া এক লিখিত বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করে ‘শত্রু’ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, হরমুজ প্রণালির ‘সাহসী যোদ্ধা ও প্রহরীদের’ হাতে সাম্প্রতিক সময়ে ‘মারাত্মক ও বেদনাদায়ক আঘাত’ পাওয়ার পর শত্রুরা আর আরব সাগরের সীমানা অতিক্রম করার সাহস দেখাচ্ছে না।